NEWS AND INSIGHTS

সংবাদ এবং ইনসাইটস

বহিরাগতদের প্রায়ই একটি অন্তর্দৃষ্টি থাকে যা ভেতরের মানুষদের থাকে না।   ব্যাপারটি খুবই সোজাঃ আপনি যদি জানতে চান কোন জিনিসটি বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, তাহলে খবরাখবর রাখা চালু রাখুন!


06 Feb


০৬-০২-২০২৫

আইপিডিসি ফাইন্যান্স ও কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর-এর মধ্যকার চুক্তি সাক্ষর



আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড (সিএআইডিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা এক্সক্লুসিভ ইন্টেরিওর ডিজাইন কনসালটেন্সি সেবা ও এক্সিকিউশনে বিশেষ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শাহিদুল ইসলাম; হেড অব মর্টগেজ মেহেদী মাহমুদ খান; হেড অব রিটেইল লাইয়াবিলিটি আবদুর রহমান রনি; এবং সিএআইডিএল-এর ম্যানেজার অব সেলস অ্যান্ড মার্কেটিং মো: নাজমুল ইসলাম (তানিম) সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

এই চুক্তির ফলে আইপিডিসি হোম লোন গ্রাহকরা সিএআইডিএল থেকে ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি সেবায় ৩০% ডিসকাউন্ট, ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের প্রবেশ ও রাইডের টিকিটে ৫০% ডিসকাউন্ট এবং নির্দিষ্ট কিছু রিসোর্টে ভ্রমনে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়া, সিএআইডিএল-এর ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি গ্রহণ করলে ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে পাঁচটি কমপ্লিমেন্টারি লাঞ্চসহ টিকিট পাবেন। যারা ইন্টেরিয়র এক্সিকিউশন সম্পন্ন করবেন তারা ফ্যান্টাসি ও ফয়’স লেক রিসোর্টে কমপ্লিমেন্টারি খাবারসহ দুই দিন এক রাতের বিলাসবহুল ‘স্যুট স্টে’ উপভোগ করতে পারবেন।

এছাড়া, আইপিডিসি’র সকল কর্মী ও প্রীতি কার্ডহোল্ডাররা ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি এবং ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে প্রবেশের টিকিটে ২০% ডিসকাউন্ট এবং রিসোর্টে ১৫% ডিসকাউন্ট পাবেন। এছাড়া, যারা ইন্টেরিয়র এক্সিকিউশন সেবা গ্রহণ করবেন, তারা ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকের জন্য টিকিট এবং দুই দিন, এক রাত রিসোর্টে থাকার সুবর্ণ সুযোগ পাবেন।